শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

চারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্রশাসনের সংলাপ

Spread the love

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীর চারঘাট উপজেলায় নারী সহায়তা ফোরামের সদস্যদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা প্রশাসনিক সভাকক্ষে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লাইট হাউজ।
লাইট হাউজ বাস্তবায়িত ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সংলাপ সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিকতা প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থায়নে পরিচালিত হচ্ছে।
আজকের আলোচনার মূল বিষয় ছিল নারী ফোরামের সদস্যরা তাদের এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সরকারি বিভিন্ন সেবা পাইয়ে দিতে গিয়ে যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে সেসব অধিদপ্তরের সাথে এবং উপজেলা প্রশাসকের সাথে নারী ফোরামের কথোপকথন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন,সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সেবার সুবিধা যেন প্রকৃত উপকারভোগীরা সহজে পান, সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। নারীদের অংশগ্রহণমূলক এ ধরনের সংলাপ সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা সারওয়ার উদ্দিন বলেন,১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের জন্য বিভিন্ন কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের সুযোগ রয়েছে। প্রশিক্ষণ শেষে সরকারি ঋণ সুবিধার মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথ তৈরি করা সম্ভব। তরুণদের এসব সুযোগ গ্রহণে এগিয়ে আসতে হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন বলেন,নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারি বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। সেবা প্রাপ্তিতে নারীরা যাতে কোনো ধরনের বৈষম্য বা হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে নারী ফোরামের ২০ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া লাইট হাউজের ‘নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা’ প্রকল্পের প্রজেক্ট অফিসার সানজিদা নাসরিন এবং উপজেলা সমন্বয়কারী মোছা. তাসলিমা আক্তার সংলাপটি সমন্বয় করেন।
বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে নারীদের অধিকার নিশ্চিতকরণ, সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা বৃদ্ধিতে এ ধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top