শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ গ্রাম হেরোইনসহ নারী আটক

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ গ্রাম হেরোইন উদ্ধারসহ এক নারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বালুচর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্রে জানা যায়, উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল দুপুর ১টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে এক নারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক নারী মোসা. সেরিনা বেগম (৩৫) শিবগঞ্জ উপজেলার বালুচর গ্রামের বাসিন্দা এবং মো. নাসির আলীর স্ত্রী বলে জানা গেছে।
ঘটনার পর উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top