শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

রাজশাহীর দুর্গাপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি ‘আকাশ’ র‍্যাবের খাঁচায় বন্দি

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার বহুল আলোচিত একটি জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মোঃ আকাশ (১৯)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫। শনিবার (১৩ জুন) রাতে এক ঝটিকা অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।

র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সব ধরনের অপরাধীকে বিচারের মুখোমুখি করতে র‍্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে সন্ত্রাসী, মাদক কারবারি, অস্ত্রধারী, ছিনতাইকারী এবং নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় ১৩ জুন রাত আনুমানিক ১০:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি চৌকস আভিযানিক দল মাঠে নামে। রাজশাহী জেলার দুর্গাপুর থানাধীন ঝালুকা ডিগ্রী কলেজ মাঠ এলাকায় আসামির অবস্থানের খবর পেয়ে সেখানে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকেই মামলার প্রধান পলাতক আসামি মোঃ আকাশকে গ্রেফতার করতে সক্ষম হন র‍্যাব সদস্যরা।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, গত ০৭ মে ২০২৬ তারিখে দুর্গাপুর থানায় আকাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর থেকেই সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিল।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন তৎপরতা আগামীতেও জারি থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top