প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে সরকারি দপ্তরে পেট্রলবোমা হামলা, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ আদ্-দ্বীন ফাউন্ডেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার পোশাক খাতের অস্থিরতা: পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকপক্ষের নানা চড়ায়- উৎরায় বাধা- বিপত্তি পেরিয়ে অবশেষে বেলাবোতে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত- তাহেরির দোয়া ও মাহফিল চট্টগ্রামে সরকারি দপ্তরে পেট্রলবোমা হামলা, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ আদ্-দ্বীন ফাউন্ডেশনে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার পোশাক খাতের অস্থিরতা: পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকপক্ষের নানা চড়ায়- উৎরায় বাধা- বিপত্তি পেরিয়ে অবশেষে বেলাবোতে মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত- তাহেরির দোয়া ও মাহফিল
চাকরি ও নিয়োগ

রক্ষণাবেক্ষণ কাজে এলএনজি সরবরাহ ব্যাহত, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

November 4, 2026

Spread the love

রক্ষণাবেক্ষণ কাজে এলএনজি সরবরাহ ব্যাহত, আতঙ্কিত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের একটি ভাসমান এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে বুধবার সকাল থেকে সারা দেশে গ্যাস সরবরাহ হ্রাস পেয়েছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণ শুরুর আগে যেখানে সারা দেশে ২৫৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল, কাজ শুরুর পর তা কমে ২০৮ কোটি ঘনফুটে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি আগামী তিন দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি, কেবল পাইপলাইনে চাপের পরিমাণ কিছুটা কম থাকবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে দেশে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার যে খবর ছড়িয়েছে, তাকে সম্পূর্ণ গুজব বলে অভিহিত করেছে পেট্রোবাংলা। কোনো মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৭ নভেম্বর বিকেল পর্যন্ত এই সাময়িক সংকট চলতে পারে। উল্লেখ্য, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসেও দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছিল, যার ফলে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়েছিল।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —