প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ

June 20, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ।

আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —