শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম। রোববার (২৮ জুন) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এবং ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সফিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাসিবুস সাত্তার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সেলিম বালি, প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম ও জাফর আহমেদ, ব্যক্তিগত কর্মকর্তা মো. আবু জাকের খান, হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. মাহবুব হাসান, শিশু বিশেষজ্ঞ ডা. রেজাউল করিমসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের অপুষ্টি দূরীকরণ, রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ধারিত বয়সের প্রতিটি শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। জেলায় এবারের ক্যাম্পেইনে মোট ২ লাখ ৩৪ হাজার ৬১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৭০৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৫ হাজার ৯০৯ জন শিশু রয়েছে।
ক্যাম্পেইন বাস্তবায়নে জেলার পাঁচটি উপজেলা ও পৌরসভাসহ ৬১টি ইউনিয়নে মোট ১ হাজার ২০৪টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১৯১টি আউটরিচ কেন্দ্র, ৭টি মোবাইল ও অতিরিক্ত কেন্দ্র এবং ৬টি স্থায়ী কেন্দ্র রয়েছে। কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করছেন ১৮৮ জন স্বাস্থ্য সহকারী, ১৭৯ জন পরিবার কল্যাণ সহকারী এবং ২ হাজার ৪১২ জন স্বেচ্ছাসেবক।
উল্লেখ্য, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ, গ্রেইন এবং নিউট্রিশন ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় সংস্থা কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করছে। দিনব্যাপী জেলার বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top