চাঞ্চল্যকর অভিযোগের জেরে বন্ধ হলো ‘ম্যারেড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’

চ্যানেল ৪-এর জনপ্রিয় রিয়েলিটি শো ‘ম্যারেড অ্যাট ফার্স্ট সাইট ইউকে’ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসি-র অনুসন্ধানী প্রতিবেদনে শো-টিতে অংশ নেওয়া নারীদের ওপর যৌন নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসার পর এই সিদ্ধান্ত নেয় সম্প্রচারকারী কর্তৃপক্ষ। শোর ভেতরে ঘটা এই গুরুতর ঘটনাগুলো নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে চ্যানেলটির পক্ষ থেকে এমন কড়া পদক্ষেপ গ্রহণ করা হলো।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এই শোর জন্য বরাদ্দকৃত বাজেট এখন থেকে নতুন ও সৃজনশীল অনুষ্ঠান নির্মাণের পেছনে ব্যয় করা হবে। পাশাপাশি, ভুক্তভোগী নারীদের প্রতি আবারও আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করেছে চ্যানেল ৪। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর থেকেই শোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা অবশেষে বাতিল ঘোষণার মাধ্যমে নিষ্পত্তি হলো।
সূত্র: bbc.co.uk
