📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
বিচারক ও তার পরিবারকে নিয়ে ট্রাম্পের সমালোচনার নেপথ্যের কারণ জানালেন হ্যাবারম্যান মোহাম্মদপুরে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ দাবি: ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে প্রথম আলো: উপাচার্য ম তামিম সাফের শুরুতে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের বিচারক ও তার পরিবারকে নিয়ে ট্রাম্পের সমালোচনার নেপথ্যের কারণ জানালেন হ্যাবারম্যান মোহাম্মদপুরে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ দাবি: ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে প্রথম আলো: উপাচার্য ম তামিম সাফের শুরুতে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
রাজনীতি

পূর্বধলায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

November 5, 2026

Spread the love

মোঃ সাখাওয়াত হোসেন মামুন ,
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

আগামী ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করার লক্ষ্যে নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ১১ নং গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ।

সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “৭ই নভেম্বর বিএনপির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছিল, তার প্রেরণা এই দিনটি। তাই ৭ই নভেম্বরের কর্মসূচি সফল করতে আমাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় ৭ই নভেম্বরের কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —