শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

রাজশাহীতে আইইবি’র উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘ফল উৎসব-২০২৬’

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ দেশীয় মৌসুমি ফলের উৎপাদন, ভোগ বৃদ্ধি এবং নিরাপদ খাদ্যাভ্যাস সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) রাজশাহী কেন্দ্র আয়োজন করেছে ‘ফল উৎসব-২০২৬’।
রোববার (৫ জুলাই) বিকেলে আইইবি রাজশাহী কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, দেশীয় মৌসুমি ফল পুষ্টিগুণে সমৃদ্ধ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মধ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দেশীয় ফলের উৎপাদন ও ব্যবহারে আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইইবির ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) মো. মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমি) প্রকৌশলী আব্দুর রশীদ এবং সম্মানীয় সম্পাদক প্রফেসর ড. মো. রবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল হোসেন, আইইবির জ্যেষ্ঠ প্রকৌশলী, করপোরেট সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা।
উৎসবের অংশ হিসেবে দেশীয় মৌসুমি ফলের প্রদর্শনী, ফলের পুষ্টিগুণ নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং অংশগ্রহণকারীদের মাঝে ফল বিতরণ করা হয়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং দেশীয় কৃষিপণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top