নওগাঁর নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে লুমিনাস গ্রুপের ফলপ্রসূ আলোচনা:
আনোয়ার হোসেন লিটন
নওগাঁ, প্রতিনিধিঃ
নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিতকরণের লক্ষ্যে নওগাঁর নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তার রফিকুল ইসলাম এর সাথে এক চমৎকার ও ফলপ্রসূ আলোচনা সভা সম্পন্ন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিরেক্ট সেলিং কোম্পানি লুমিনাস গ্রুপ। দেশের আপামর জনসাধারণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে লুমিনাস গ্রুপ যে নিরলস প্রচেষ্টা ও অনন্য অবদান রেখে চলেছে, তা এই আলোচনায় বিশদভাবে ফুটে উঠেছে টেকসই কৃষি এবং রাসায়নিকমুক্ত খাদ্য শৃঙ্খল গড়ে তুলতে লুমিনাস গ্রুপ টেকনাফ থেকে তেঁতুলিয়া তথা সমগ্র বাংলাদেশে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া, জৈব সারের ব্যবহার বৃদ্ধি এবং বিষমুক্ত ফসল উৎপাদনে মাঠ পর্যায়ে লুমিনাস গ্রুপের টিম কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করছে। নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এই দ্বিপাক্ষিক বৈঠকে লুমিনাস গ্রুপের প্রতিনিধি দল এবং কৃষি কর্মকর্তা অঞ্চলের সামগ্রিক কৃষি পরিস্থিতি নিয়ে কথা বলেন।আলোচনা শেষে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা লুমিনাস গ্রুপের দেশব্যাপী চলমান এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,সরকারের লক্ষ্যই হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। লুমিনাস গ্রুপ যেভাবে কর্পোরেট দায়বদ্ধতা থেকে দেশজুড়ে কৃষকদের কল্যাণে ও নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। নিয়ামতপুর উপজেলায় নিরাপদ খাদ্য উৎপাদনে সরকারি উদ্যোগের পাশাপাশি লুমিনাস গ্রুপের এই কার্যক্রম স্থানীয় কৃষি অর্থনীতিতে বড় ইতিবাচক পরিবর্তন আনবে।লুমিনাস গ্রুপের প্রতিনিধিরা জানান, সমৃদ্ধ ও সুস্থ বাংলাদেশ গড়তে টেকসই কৃষির কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্য বাস্তবায়নে নিয়ামতপুরসহ দেশের প্রতিটি প্রান্তে কৃষি বিভাগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে লুমিনাস গ্রুপ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।
