📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
বিচারক ও তার পরিবারকে নিয়ে ট্রাম্পের সমালোচনার নেপথ্যের কারণ জানালেন হ্যাবারম্যান মোহাম্মদপুরে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ দাবি: ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে প্রথম আলো: উপাচার্য ম তামিম সাফের শুরুতে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের বিচারক ও তার পরিবারকে নিয়ে ট্রাম্পের সমালোচনার নেপথ্যের কারণ জানালেন হ্যাবারম্যান মোহাম্মদপুরে ব্যবসায়ীকে জিম্মি করে অর্থ দাবি: ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড প্রত্যাশার চেয়েও বেশি অর্জন করেছে প্রথম আলো: উপাচার্য ম তামিম সাফের শুরুতে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
রাজনীতি

আওলাই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

November 5, 2026

Spread the love

মোহাম্মদ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল।

“করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগান সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলার পাগলা বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন।
এ সময় আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, “আমি আগেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে আওলাই ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত রাখার চেষ্টা করেছি। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষকদের উন্নয়নে কাজ করেছি। আপনারা যদি আমাকে আবারও সুযোগ দেন, তবে এই ইউনিয়নকে একটি আদর্শ বা মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “আমি ক্ষমতার লোভে নয়, মানুষের সেবা করার জন্যই নির্বাচনে এসেছি। আপনাদের দোয়া ও ভোটে নির্বাচিত হতে পারলে প্রতিটি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেবো। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, নারীদের নিরাপত্তা দেওয়া এবং একটি মাদকমুক্ত সমাজ গড়াই আমার প্রধান লক্ষ্য।”

গণসংযোগের সময় বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —