প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু ইতালির পররাষ্ট্রমন্ত্রীর গোপনীয় তথ্য চুরিতে রুশ হ্যাকারদের দিকে আঙুল ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু
ব্রেকিং নিউজ

এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

July 11, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ দেশের স্বনামধন্য বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রএমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিততিষ্ঠান এমইপি গ্রুপ-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের ৩য় তলায় অবস্থিত চাঁপাই ফুড ক্লাবে এ সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুস সোবহান, ডিভিশনাল সেলস ম্যানেজার, রাজশাহী ডিভিশন।বিশেষ অতিথি ছিলেন মো. আমিরুল ইসলাম, পরিবেশক, এমইপি গ্রুপ, চাঁপাইনবাবগঞ্জ।অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মো. শহিদ রানা, টেরিটোরি সেলস ম্যানেজার, রাজশাহী টেরিটোরি এবং মো. কামরুজ্জামান, ফিল্ড অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর।মতবিনিময় সভায় এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং ইলেকট্রিশিয়ানদের দক্ষতা উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ইলেকট্রিশিয়ানরা নিজেদের মতামত, অভিজ্ঞতা ও বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে ব্যাগ, ইলেকট্রিক্যাল কাজের বিভিন্ন যন্ত্রাংশ এবং একটি করে টি-শার্ট বিতরণ করা হয় ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, ইলেকট্রিশিয়ানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, পণ্যের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —