শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

বাঘায় ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া ট্রাক উদ্ধার,অভিযান অব্যাহত

Spread the love

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় চুরি হওয়া একটি ট্রাক ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। এ ঘটনায় জড়িত মূল আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (১০ জুলাই) শ্রী জগদীশ সাহা (৩২), পিতা- জীবনকৃষ্ণ সাহা, গ্রাম- চকনারায়ণপুর, বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৯ জুলাই বিকেলে তার ট্রাকের চালক নারায়ণপুর এলাকার শ্রী অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি রেখে বাড়িতে চলে যান। পরদিন ১০ জুলাই সকাল ৭টার দিকে চালক ট্রাকটি ভাড়ায় চালানোর জন্য এসে সেটি আর সেখানে দেখতে পাননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও ট্রাকটির সন্ধান না মেলায় মালিককে বিষয়টি জানানো হয়। পরে মালিক, চালক ও হেলপার খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনায় বাঘা থানায় ১০ জুলাই ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রশিদকে।
দায়িত্ব গ্রহণের পরপরই এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেন। তিনি নারায়ণপুর বাজার, চারঘাট ও বানেশ্বর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ট্রাকটির গতিপথ শনাক্ত করেন। পাশাপাশি তথ্যদাতা নিয়োগ, মোবাইল কললিস্ট বিশ্লেষণ এবং আশপাশের থানাগুলোতে ট্রাকের বিবরণ পাঠিয়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যান।
তদন্তের একপর্যায়ে ট্রাকটির সম্ভাব্য অবস্থান নিশ্চিত হয়ে বাঘা থানার একটি চৌকস পুলিশ দল পার্শ্ববর্তী পাবনা জেলার বাঙ্গুরা থানাধীন নওগাঁ বাজার এলাকার পরতকান্দিতে অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট থানার সহযোগিতায় শনিবার (১১ জুলাই) দুপুরে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেরাজুল হক জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সঙ্গে জড়িত মূল আসামি ট্রাকটি ফেলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “চুরি হওয়া ট্রাকটি দ্রুত উদ্ধার করতে পেরে মালিকের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা আমাদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করেছে। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক না কেন, তারা অপরাধ সংঘটনের সময় কোনো না কোনো সূত্র রেখে যায়। তাই সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাই।”
পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসীর মধ্যে বাঘা থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্বের প্রশংসা লক্ষ্য করা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top