শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

দুর্গাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়, জনবান্ধব প্রশাসন গড়তে সহযোগিতা কামনা

Spread the love

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সমস্যা-সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সরকারি নীতিমালার আলোকে জনগণের কল্যাণে কাজ করতে আমি গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”
তিনি আরও বলেন, প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও কার্যকর সেবা পৌঁছে দেওয়া সম্ভব। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করতে তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য দেন দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি জীবন আলী সবুজ (কোরবান), সাধারণ সম্পাদক জাকির হোসেন (বাবলু), সাংবাদিক ফরিদ আহমেদ আবির, আবুল হাসনাত, আব্দুল্লাহ আল-শামস সবুজ এবং মশিউর রহমান মানিক।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম, মোমিন জাদরান, মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, ফয়সাল মাহামুদ, মুন্না ইসলাম আগুন, আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম রেজা, মো. শাহিন, আলামিন, মিজানুর রহমানসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকরা তাঁর সফল কর্মজীবন কামনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top