শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

মাদকের বিরুদ্ধে পুঠিয়া প্রশাসনের হানা, কারাগারে ৩

Spread the love

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ


মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে কারাদণ্ড দিল প্রশাসন। বুধবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শিবপুর হাট ও বারইপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।

আটক ব্যক্তিরা হলেন বানেশ্বর ইউনিয়নের শিবপুর বাজার এলাকার মৃত মোকছেদের ছেলে মো. মাসুদ রানা (৪৫), একই এলাকার বেল্লাল আলীর ছেলে মো. লিটন (৩৫) এবং বারইপাড়া গ্রামের মৃত কাচু শেখের ছেলে মো. শহিদুল ইসলাম (৫৭)।

পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় তাঁদের মধ্যে দু’জনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের অর্থদণ্ডও করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, ‘‘মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top