শিরোনাম :
মান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িত

দুর্গাপুরে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ইউএনও

Spread the love

স্টাফ রিপোর্টার (রাজশাহী):

দুর্গাপুর উপজেলাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনের মডেলে রূপ দিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের ইতিবাচক সহযোগিতা কামনা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। তিনি বলেন, প্রশাসন ও গণমাধ্যম পারস্পরিক আস্থা ও দায়িত্বশীলতার ভিত্তিতে একসঙ্গে কাজ করলে উন্নয়ন ও জনসেবার সুফল মানুষের দোরগোড়ায় আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, তথ্যপ্রবাহের স্বচ্ছতা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন বাস্তবতা নিয়ে আন্তরিক ও খোলামেলা আলোচনা হয়।

ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, একটি মানবিক সমাজ গঠনের ভিত্তি হলো মানবিক মূল্যবোধের চর্চা। দুর্গাপুরে অনেক ব্যক্তি ও সংগঠন নীরবে সমাজকল্যাণমূলক কাজ করে চলেছেন। উন্নয়নের পাশাপাশি এসব ইতিবাচক উদ্যোগও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন, যাতে সমাজে ভালো কাজের প্রতি মানুষ আরও উৎসাহিত হয়।

তিনি আরও বলেন, দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের অন্যতম শক্তি। সংবাদকর্মীরা পেশাগত দায়িত্ব পালনকালে যেসব যৌক্তিক সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে উপজেলা প্রশাসন আন্তরিক থাকবে। স্বচ্ছতা, জবাবদিহি ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরের সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকরা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জনকল্যাণে প্রশাসনের ইতিবাচক উদ্যোগগুলোও গুরুত্বের সঙ্গে প্রচার করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক মোঃ জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসিবুর রহমান, সহ-সভাপতি মোঃ খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সহযোগী সদস্য মোঃ হাবিবুর রহমান হাবিব ও মোঃ জাকির হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোঃ মিজান মাহী।সভা শেষে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক আস্থা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরকে একটি আধুনিক, সুশাসিত ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top