ইউরোপজুড়ে ফের বিমান চলাচল ব্যাহত: ১৮টি ফ্লাইটে বোমা আতঙ্ক

ইউরোপের আকাশসীমায় আবারও বোমা হামলার হুমকির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার অন্তত ১৮টি আন্তর্জাতিক ফ্লাইটে এই নিরাপত্তা সতর্কবার্তা জারি করা হয়, যার ফলে সংশ্লিষ্ট রুটগুলোতে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, হাঙ্গেরি, ইতালি, পর্তুগাল, রোমানিয়া এবং যুক্তরাজ্যগামী বা সেখান থেকে ছেড়ে আসা বিমানগুলো এই পরিস্থিতির কবলে পড়ে।
তবে স্বস্তির খবর হলো, হুমকি পাওয়ার পরপরই বিমানগুলো নিরাপদে গন্তব্যে অবতরণ করতে সক্ষম হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি উড়োজাহাজে তল্লাশি চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বেশ কিছু গণমাধ্যমও একই ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল। ধারণা করা হচ্ছে, আকাশপথে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিতভাবে এই ধারাবাহিক হুমকিগুলো দেওয়া হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


