শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

রাজশাহীতে কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিবেদক :


রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরে চলতি মৌসুমে ৮ লাখ বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শুক্রবার বিকেলে রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী মহানগর কৃষকদলের আহ্বায়ক শরফুজ্জামান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। এ সময় আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালী উল হক রানা প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজশাহী মহানগরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৮ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে তারা জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতীকীভাবে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top