প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অস্থিরতা: আস্থার সংকটে ওয়াল স্ট্রিট লা লিগায় পয়েন্টের ব্যবধানে বার্সেলোনার কাছাকাছি পৌঁছাতে মরিয়া রিয়াল মাদ্রিদ প্যারাগুয়ের ব্যাংকিং খাতে অস্থিরতা: প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার দিকে আঙুল শুটিং সেটে মারধরের জের: দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ৫০০ বিলিয়ন ডলারের সৌন্দর্য প্রসাধন শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগ এখনো অনেকটাই অসম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অস্থিরতা: আস্থার সংকটে ওয়াল স্ট্রিট লা লিগায় পয়েন্টের ব্যবধানে বার্সেলোনার কাছাকাছি পৌঁছাতে মরিয়া রিয়াল মাদ্রিদ প্যারাগুয়ের ব্যাংকিং খাতে অস্থিরতা: প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার দিকে আঙুল শুটিং সেটে মারধরের জের: দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ ৫০০ বিলিয়ন ডলারের সৌন্দর্য প্রসাধন শিল্পে পরিবেশবান্ধব উদ্যোগ এখনো অনেকটাই অসম্পূর্ণ
অপরাধ ও দুর্ঘটনা

শিশুদের ছবি ও ভিডিও সংরক্ষণ: গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল

November 6, 2026

Spread the love

শিশুদের ছবি ও ভিডিও সংরক্ষণ: গ্রেপ্তার প্রিন্স হ্যারির শ্বশুর টমাস মার্কেল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি প্রবীণ নিবাস থেকে ৮২ বছর বয়সী টমাস মার্কেল সিনিয়রকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। শিশুদের যৌন নিপীড়নের ছবি ও ভিডিও নিজেদের কাছে রাখার অভিযোগে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। মার্কিন বিচার বিভাগের একজন কর্মকর্তা এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চার্জ গঠন করা হয়নি। মেগান মার্কেলের বাবার এই গ্রেপ্তার নিয়ে এফবিআইয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, টমাস মার্কেলের মেক্সিকো ও ফিলিপাইনের বাসস্থানেও আপত্তিকর কিছু নথিপত্র পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এর আগে ফিলিপাইনের কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেছিল। তবে টমাস মার্কেল শুরু থেকেই নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘জঘন্য মিথ্যা’ বলে নাকচ করে দিয়েছেন। নিজের বাবার বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগে প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —