শিরোনাম :
দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতি

‎মহাদেবপুরে পুকুরে ডুবে মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু

Spread the love


‎মাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরে ডুবে রিয়াল ইসলাম (১২) নামে এক মানসিক ভারসাম্যহীন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) উপজেলার খাজুর ইউনিয়নের খুদ কালনা গ্রামে এ ঘটনা ঘটে।
‎নিহত রিয়াল ইসলাম ওই গ্রামের ফারুক হোসেন বাচ্চুর ছেলে। তবে তাঁর বাবা-মা কর্মসূত্রে ঢাকায় থাকায় তিনি দীর্ঘদিন ধরে নানা-নানির কাছে বসবাস করতেন।
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ১টার দিকে রিয়াল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। একপর্যায়ে জিল্লু হাজির অটো রাইস মিলসংলগ্ন পুকুরের পাড়ে তাঁর ব্যবহৃত স্যান্ডেল পাওয়া গেলে পুকুরে তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
‎খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কাশেমের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে পুকুরে অভিযান চালিয়ে রিয়ালের মরদেহ উদ্ধার করে।
‎পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মহাদেবপুর থানার সেকেন্ড অফিসার মো. জহিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
‎স্থানীয়রা জানান, জন্ম থেকেই রিয়াল মানসিক ভারসাম্যহীন ছিল। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
‎মহাদেবপুর থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top