শিরোনাম :
শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেল

চুল কাটানোর কথা বলে ২ বছরের শিশুকে নিয়ে উধাও স্বামী, বাগমারা থানায় মায়ের অভিযোগ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাগমারা উপজেলায় চুল কাটানোর কথা বলে দুই বছরের শিশুপুত্রকে নিয়ে আর ফিরে না আসার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোছাঃ জান্নাত জানান, তিনি কয়েক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণের পর ঢাকায় বসবাসকালে মো. সাদেক হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে দুই বছর বয়সী ছেলে সন্তান মো. আব্দুর রহমান তাহাসিন রয়েছে। বর্তমানে তিনি চার মাসের অন্তঃসত্ত্বা বলেও অভিযোগে উল্লেখ করেছেন।
লিখিত অভিযোগে জান্নাত দাবি করেন, বিয়ের পর থেকে তিনি স্বামী ও তার প্রথম স্ত্রীর হাতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতনের কারণে প্রায় দুই বছর আগে তিনি সন্তানকে নিয়ে বাবার বাড়ি, রাজশাহীর বাগমারার মচমইল রাজবাড়ী এলাকায় চলে আসেন।
তার ভাষ্য অনুযায়ী, কয়েক মাস আগে স্বামী ভুল স্বীকার করে আবার যোগাযোগ শুরু করেন এবং নিয়মিত শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন।
অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে মো. সাদেক হোসেন শিশুপুত্রকে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও শিশুকে নিয়ে আর ফিরে আসেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
জান্নাতের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বিশ্বাসের সুযোগ নিয়ে তার শিশু সন্তানকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি সবিতা রানী ও মিতা রানীসহ স্থানীয় একাধিক ব্যক্তি জানেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি বাগমারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে শিশুটিকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মো. সাদেক হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top