📰 ই-পেপার
ব্রেকিং
শাদাব খানের বীরত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয় পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে শাদাব খানের বীরত্বে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের নাটকীয় জয় পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে
ব্রেকিং নিউজ, শিক্ষা

মেধা, সততা ও দেশপ্রেমে গড়বে আগামীর বাংলাদেশ: এসএসসি উত্তীর্ণদের সাকলায়েনের সংবর্ধনা ও অনুপ্রেরণা

August 10, 2026

Spread the love

রবিউল ইসলামঃ মেধা, সততা ও মানবিক মূল্যবোধকে পাথেয় করে আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও রাজশাহী দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: গোলাম সাকলায়েন।

সম্প্রতি প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজশাহীসহ সারাদেশের সফল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে এক প্রেস বার্তায় তিনি এই আহ্বান জানান।

উত্তীর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোলাম সাকলায়েন বলেন, এসএসসি পরীক্ষায় সফলতা প্রতিটি শিক্ষার্থীর জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আজকের এই শিক্ষার্থীরাই আগামীতে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা এবং গভীর দেশপ্রেমের ওপর ভর করেই গড়ে উঠবে একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ। তিনি শিক্ষার্থীদের কেবল ফলাফলেই সীমাবদ্ধ না থেকে নৈতিকতা ও মানবিকতার আদর্শে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।

পরীক্ষার প্রশংসনীয় অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের নেপথ্যে থাকে মা-বাবা ও শিক্ষকদের নিরলস দিকনির্দেশনা ও ত্যাগ। এই অর্জনে তাঁদের অবদান অনস্বীকার্য। তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের উদ্দেশ্যে সাকলায়েন বলেন, একটি সাময়িক ফল কখনো জীবনের চূড়ান্ত পরাজয় হতে পারে না। ব্যর্থতাই সাফল্যের নতুন পথ দেখায়। আত্মবিশ্বাস, একাগ্রতা ও পরিশ্রম বজায় রাখলে আগামীতে আরও বড় সফলতা অর্জিত হবে।

উল্লেখ্য, কেবল রাজনৈতিক বা সামাজিক পরিচয় নয়, শিক্ষানুরাগী হিসেবে মো: গোলাম সাকলায়েন দীর্ঘদিন ধরে এলাকায় ইতিবাচক ভূমিকা রেখে আসছেন। দুর্গাপুর ও আশপাশের হতদরিদ্র পরিবারের অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে প্রতিনিয়ত নিভৃতে বিপুল পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছেন তিনি।

বার্তার শেষে তিনি সারাদেশের সব উত্তীর্ণ শিক্ষার্থীর সুস্বাস্থ্য এবং শিক্ষাজীবনের সার্বিক উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —