📰 ই-পেপার
ব্রেকিং
কিউবার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের সময় মার্কিন প্রতিনিধির কাস্ত্রো-বিরোধী বই পাঠ পারফরম্যান্সের ঘাটতি ও বিতর্কের মাঝেই নতুন কিপার সই করাল কানসাস সিটি চিফস নতুন বাজেটে ২৫ বছরের কম বয়সীদের জন্য কী থাকছে, আর কী বাদ পড়ল? ব্রিটেনের অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব: চারটি গুরুত্বপূর্ণ সূচক বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক মৃত্যু গৃহবধূর, শেষ মুহূর্তের ভিডিও কলে বাবার কাছে ছিল নির্যাতনের অভিযোগ কিউবার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের সময় মার্কিন প্রতিনিধির কাস্ত্রো-বিরোধী বই পাঠ পারফরম্যান্সের ঘাটতি ও বিতর্কের মাঝেই নতুন কিপার সই করাল কানসাস সিটি চিফস নতুন বাজেটে ২৫ বছরের কম বয়সীদের জন্য কী থাকছে, আর কী বাদ পড়ল? ব্রিটেনের অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব: চারটি গুরুত্বপূর্ণ সূচক বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক মৃত্যু গৃহবধূর, শেষ মুহূর্তের ভিডিও কলে বাবার কাছে ছিল নির্যাতনের অভিযোগ
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

পুঠিয়ায় চিংড়িতে জেলি, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

August 19, 2026

Spread the love

পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধি:


চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অপরাধে রাজশাহীর পুঠিয়ায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়া কাউন্সিল বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানে চিংড়িতে জেলি ব্যবহার করে বিক্রির অপরাধে ব্যবসায়ী সদানন্দ হালদার, পিতা—মৃত ব্রজনাথ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তাঁর কাছে থাকা জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িতে জেলিসহ বিভিন্ন ধরনের ভেজাল উপাদান ব্যবহার করে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ভেজাল ও অনিরাপদ খাদ্য মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাজারে খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —