📰 ই-পেপার
ব্রেকিং
কিউবার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের সময় মার্কিন প্রতিনিধির কাস্ত্রো-বিরোধী বই পাঠ পারফরম্যান্সের ঘাটতি ও বিতর্কের মাঝেই নতুন কিপার সই করাল কানসাস সিটি চিফস নতুন বাজেটে ২৫ বছরের কম বয়সীদের জন্য কী থাকছে, আর কী বাদ পড়ল? ব্রিটেনের অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব: চারটি গুরুত্বপূর্ণ সূচক বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক মৃত্যু গৃহবধূর, শেষ মুহূর্তের ভিডিও কলে বাবার কাছে ছিল নির্যাতনের অভিযোগ কিউবার পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের সময় মার্কিন প্রতিনিধির কাস্ত্রো-বিরোধী বই পাঠ পারফরম্যান্সের ঘাটতি ও বিতর্কের মাঝেই নতুন কিপার সই করাল কানসাস সিটি চিফস নতুন বাজেটে ২৫ বছরের কম বয়সীদের জন্য কী থাকছে, আর কী বাদ পড়ল? ব্রিটেনের অর্থনীতিতে জ্বালানি সংকটের প্রভাব: চারটি গুরুত্বপূর্ণ সূচক বিয়ের এক বছরের মাথায় রহস্যজনক মৃত্যু গৃহবধূর, শেষ মুহূর্তের ভিডিও কলে বাবার কাছে ছিল নির্যাতনের অভিযোগ
নিউজ, ব্রেকিং নিউজ, রাজনীতি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

August 19, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টা ৪৫ মিনিটে শহীদ সাটু হল মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের’ ধারা বজায় রেখে সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী রুমন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াকিলুর রহমান ওখিল ,জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম, সাধারণ সম্পাদক আক্তারুজ্জাম আক্তার, যুগ্ম আহ্বায়ক জানিবুল ইসলাম জসি, ফরিদ আহমেদ ফিরোজ, তন্ময় আহমেদ, ফজলে রাব্বি, মেহেদী আল হাসান ইমন ও সাদমান সাকিব লিপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে জেলার নয়টি ইউনিটের প্রায় ৪০০ থেকে ৪৫০ জন নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদ, সেবা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রকে সামনে রেখে স্বেচ্ছাসেবক দলের অতীতের সংগ্রাম ও ঐতিহ্য তুলে ধরেন। একই সঙ্গে আগামী দিনে দেশ ও জনগণের সেবায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সভায় সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন নেতারা। পরে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —