📰 ই-পেপার
ব্রেকিং
প্রেমের ফাঁদ পেতে ৯ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া তিন প্রতারক দোষী সাব্যস্ত লন্ডন দূতাবাসে কর্মরত মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পর্নোগ্রাফি সংক্রান্ত তদন্ত ইসরায়েলের নির্বাচনে অনিশ্চিত ফল, ঝুলে রইল সরকার গঠনের সমীকরণ ক্যারিবিয়ান সফরে গিয়ে অতীতের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রিটিশ রাজা খেরসন অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ইউক্রেন ও রাশিয়া প্রেমের ফাঁদ পেতে ৯ মিলিয়ন ডলার হাতিয়ে নেওয়া তিন প্রতারক দোষী সাব্যস্ত লন্ডন দূতাবাসে কর্মরত মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে পর্নোগ্রাফি সংক্রান্ত তদন্ত ইসরায়েলের নির্বাচনে অনিশ্চিত ফল, ঝুলে রইল সরকার গঠনের সমীকরণ ক্যারিবিয়ান সফরে গিয়ে অতীতের কষ্ট নিয়ে মুখ খুললেন ব্রিটিশ রাজা খেরসন অঞ্চলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল ইউক্রেন ও রাশিয়া
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-ফেন্সিডিল জব্দ

September 14, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ৫৩ বিজিবির আওতাধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ৬৬ হাজার টাকা। অন্যদিকে ২৮ বোতল ফেন্সিডিলের আনুমানিক মূল্য ১১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ৭৭ হাজার ২০০ টাকা।
অভিযান শেষে জব্দ করা মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে সীমান্তে বিভিন্ন মাদকবিরোধী অভিযানে এখন পর্যন্ত ১৮৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল এবং ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্তের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —