📰 ই-পেপার
ব্রেকিং
যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা
ব্রেকিং নিউজ

তানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

September 14, 2026

Spread the love


নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর তানোরে নিজ বাড়ি থেকে অনুরাধা দাস (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্বজন ও স্থানীয়রা। রোববার সন্ধ্যায় পৌর সদরের হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অনুরাধা দাস ওই গ্রামের উজ্বল দাসের পালিত মেয়ে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা ঘরের ভেতর অনুরাধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।
তবে কী কারণে অনুরাধা এমন চরম সিদ্ধান্ত নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —