📰 ই-পেপার
ব্রেকিং
যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা
ব্রেকিং নিউজ

মান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবুজ উদ্যোগ

September 15, 2026

Spread the love

স্টাফ রিপোর্টার: নওগাঁর মান্দায় একসঙ্গে বৃক্ষরোপণ, গাছের চারা ও বিশেষ ঋণ বিতরণ করেছে পল্লী সঞ্চয় ব্যাংক। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের পাশাপাশি ব্যাংকের সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) মান্দা শাখা কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও বিশেষ ঋণ তুলে দেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার মোছা. আতিয়া খাতুন।
এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণের পাশাপাশি প্রয়োজনীয় বিশেষ ঋণও দেওয়া হয়।
বক্তারা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি ব্যাংকের ঋণ কার্যক্রম সদস্যদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার সুযোগ তৈরি করছে। এতে তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথ সুগম হবে।
অনুষ্ঠানে মান্দা শাখার বিভিন্ন সমিতির সদস্য এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক মো. মুনজুর আহমেদ সার্বিক সহযোগিতা করেন।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পল্লী সঞ্চয় ব্যাংকের পবা শাখার উদ্যোগে ‘সবার আগে বাংলাদেশ’ নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নে বিশেষ উদ্যোগে ‘অবশ্যই পল্লী সবুজায়ন’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও বিশেষ ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পবা শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক, অডিট কমিটির সভাপতি ও সাবেক সচিব ড. মো. জাহেদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু, মহাব্যবস্থাপক এ.বি.এম জাহিদ হোসেন এবং বাজেট ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত কুমার ঘোষ।
পল্লী সঞ্চয় ব্যাংকের এ উদ্যোগে সবুজায়ন ও পরিবেশ রক্ষার পাশাপাশি সদস্যদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির একটি সমন্বিত সুযোগ তৈরি হচ্ছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —