ডেঙ্গু প্রতিরোধে ঝালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৫ নম্বর ঝালুকা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আমগাছি বাজার, ইউনিয়ন পরিষদ ও উচ্চবিদ্যালয় এলাকায় দুইটি মশক নিধন ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাসব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাফ হোসেন। সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলী ও সিনিয়র সহ-সভাপতি সৈয়ব খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জিলহাজ মোল্লাও উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তজা, ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা বিবি এবং উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন।
এছাড়া ৫ নম্বর ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি এন্তাজ আলী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় মশক নিধনের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানান।
