📰 ই-পেপার
ব্রেকিং
যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে সাড়া জাগানো ডকুমেন্টারি ‘ইউ ক্যান সি এভরিথিং’ নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মার্কিন নির্বাচনী প্রচারণায় অডি প্রধানের উপস্থিতি ঘিরে জার্মানিতে তীব্র সমালোচনা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান দুর্দশা: নেপথ্যের দায় কার? কাশ্মীর উপত্যকায় ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন আশ্রয়প্রার্থী রোহিঙ্গারা ইরান-যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের প্রতিনিধিরা
ব্রেকিং নিউজ, শিক্ষা

বাগমারায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

October 5, 2026

Spread the love

সমিত রায়,স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বাগমারায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাগমারায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এবারের প্রতিপাদ্য ছিল – “শিক্ষকদের পাশে : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”।

উপজেলা প্রশাসন, বাগমারা, রাজশাহী এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯ টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার জনাব রিজু তামান্না। তিনি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা, পেশাগত সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —