প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া অ্যানফিল্ডে বিধ্বস্ত মাউরিসিও পচেত্তিনো: ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভরাডুবি কাতার মাতাল ভারত-পাকিস্তান ক্রিকেটীয় উত্তেজনায় ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিতর্কের মাঝেই ট্রাম্পের বিশেষ ডিনার আয়োজন হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড, নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা ইরানের সঙ্গীত জগতের কিংবদন্তি মলি মেলড্রামের প্রয়াণে শোকের ছায়া অ্যানফিল্ডে বিধ্বস্ত মাউরিসিও পচেত্তিনো: ম্যানচেস্টার ইউনাইটেডের চরম ভরাডুবি কাতার মাতাল ভারত-পাকিস্তান ক্রিকেটীয় উত্তেজনায়
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

October 24, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ অক্টোবর (শনিবার) ভোররাত ০৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের পাকা রাস্তায় এই অভিযান চালানো হয়।​অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Fairdyl’ সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।