প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা
জাতীয়

কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা

November 22, 2026

Spread the love

কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা

সাধারণত উপকূলীয় অঞ্চল কিংবা ম্যানগ্রোভ বনের লোনা পানিতে অভ্যস্ত ‘বিকড সি স্নেক’ ও ‘রাসেলস সি স্নেক’ প্রজাতি দুটি এখন কর্ণফুলী নদীর অনেক গভীরে দেখা যাচ্ছে। মোহনা থেকে প্রায় ৮৮ কিলোমিটার উজানে কাপ্তাই জাতীয় উদ্যান সংলগ্ন এলাকায় গবেষকরা এই দুটি প্রাণঘাতী সাপের অস্তিত্ব পেয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশনে’ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জেলেদের জালে ধরা পড়া সাপগুলো সংগ্রহ করে সেগুলোর পরিচয় নিশ্চিত করেছেন গবেষক দল।

বিশেষজ্ঞদের মতে, শুষ্ক মৌসুমে নদীপথে লোনা পানির অনুপ্রবেশ ঘটার কারণেই মূলত এসব সামুদ্রিক সাপ উজানের দিকে চলে আসছে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত উজান থেকে পানির প্রবাহ কমে যাওয়ায় জোয়ারের সময় সমুদ্রের নোনা পানি অনেক দূর পর্যন্ত নদীর ভেতরে প্রবেশ করে। এই পরিবর্তনের ফলে সাপের চেনা আবাসের পরিধি বদলে যাচ্ছে। এ ধরনের পরিবর্তন ও সাপের লোকালয়ে চলে আসার কারণ নিয়ে আরও বিস্তারিত বৈজ্ঞানিক পর্যালোচনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশে প্রতিবছর সাপের কামড়ে প্রাণহানির যে পরিসংখ্যান রয়েছে, তা বিবেচনায় রেখে এই নতুন বাস্তবতাকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীরা।

সূত্র: প্রথম আলো