প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ সুদানের রাজধানীতে ড্রোন হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত জাতিসংঘ কার্যালয় জিয়াউলের বিরুদ্ধে গুম-হত্যা মামলা: সাক্ষ্য গ্রহণ সমাপ্ত, যুক্তিতর্ক ২৪ নভেম্বর নৌবিহারের ছোঁয়ায় যান্ত্রিক জীবনের ক্লান্তি মুক্তি কর্ণফুলীর উজানে বিষধর সামুদ্রিক সাপের উপস্থিতি, চিন্তায় গবেষকরা
আন্তর্জাতিক

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ

November 22, 2026

Spread the love

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে ইসরায়েলি রাজনীতিতে উত্তাপ

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি গ্রামগুলোতে উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ভয়াবহ হামলার ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। গত শনিবার রাতে বেশ কয়েকটি ফিলিস্তিনি জনপদ লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এ সময় বসতি স্থাপনকারীরা অন্তত এক ডজন যানবাহন ও বেশ কিছু বাড়িঘরে অগ্নিসংযোগ করে। এছাড়া বিভিন্ন দেয়ালে বর্ণবাদী স্লোগানও লিখে রাখা হয়। অন্তত চারটি ফিলিস্তিনি এলাকায় এ ধরনের নাশকতার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এই ঘটনাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা গাডি আইজেনকোট। তার এই মন্তব্য দেশটিতে নতুন করে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং হামলার খবর নিশ্চিত করে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ফরেনসিক দলসহ একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান