প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও মানি লন্ডারিংয়ে বিপর্যস্ত দেশের অর্থনৈতিক কাঠামো জাপানে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক মনজুরুল হক নড়াইলের বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনের ঠাঁই সংশোধনাগারে হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২ প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও মানি লন্ডারিংয়ে বিপর্যস্ত দেশের অর্থনৈতিক কাঠামো জাপানে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত লেখক ও সাংবাদিক মনজুরুল হক নড়াইলের বেন্দারচর গ্রামে রাজনৈতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনের ঠাঁই সংশোধনাগারে হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২
অপরাধ ও দুর্ঘটনা

হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২

November 22, 2026

Spread the love

হাজারীবাগে গ্যাস বিস্ফোরণে নারীর মৃত্যু, আহত ২

রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় রবিবার সন্ধ্যায় একটি বাসায় গ্যাস জমে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, বাড়ির পাশের চায়ের দোকানে থাকা অবস্থায় তিনি হঠাৎ বিকট শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখেন, পাশের বাসার জানালার কাচ ও দেয়ালের একাংশ ভেঙে পড়েছে এবং ভেতরে এক নারী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পারভীন আক্তার (৩৮) নামের এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। এছাড়া ফাতেমা আক্তার উর্মি (২০) ও ফরিদা বেগম (৬০) নামে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, বাসায় গ্যাস ছিদ্র হয়ে তা বদ্ধ ঘরে জমে ছিল। পরবর্তীকালে রান্নার কাজ শুরু করলে এই বিস্ফোরণ ঘটে। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: প্রথম আলো