প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ
জাতীয়

অণুজীবের রহস্যময় জগতকে ক্যামেরায় বন্দি করে বিশ্বমঞ্চে বাংলাদেশি আলোকচিত্রী

October 24, 2026

Spread the love

অণুজীবের রহস্যময় জগতকে ক্যামেরায় বন্দি করে বিশ্বমঞ্চে বাংলাদেশি আলোকচিত্রী

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি আলোকচিত্রী কুতুব উদ্দিন সম্প্রতি ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের মর্যাদাপূর্ণ ‘ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতায় পোর্টফোলিও বিভাগে বিজয়ী হয়েছেন। খালি চোখে দেখা যায় না এমন অতি ক্ষুদ্র জীব ‘স্লাইম মোল্ড’-এর ওপর ভিত্তি করে তৈরি তাঁর ‘সিক্রেট ওয়ার্ল্ড’ সিরিজের ছবিগুলো বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ১ থেকে ২ মিলিমিটার আকারের এই ক্ষুদ্র জীবগুলোকে তিনি ম্যাক্রো লেন্সের সহায়তায় অপরূপ নান্দনিকতায় ফুটিয়ে তুলেছেন। তাঁর পুরস্কারজয়ী সিরিজের ‘টাইনি ড্যান্সার’ ও ‘আ ওয়ার্ল্ড ইন মিনিয়েচার’-এর মতো ছবিগুলো এখন লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে প্রদর্শিত হচ্ছে।

একসময়ের শৌখিন এই আলোকচিত্রী দীর্ঘ পরিশ্রম ও ধৈর্য ধরে এই সাফল্য অর্জন করেছেন। প্রথাগত বন্যপ্রাণীর ছবির বাইরে গিয়ে প্রকৃতির ক্ষুদ্রতম বাসিন্দাদের জীবনরহস্য তুলে ধরাই ছিল তাঁর মূল লক্ষ্য। পেশাদার আলোকচিত্রী হওয়ার যাত্রাপথে তিনি নিজে প্রশিক্ষণ গ্রহণ ও কৌশলের প্রয়োগ শিখেছেন। বর্তমানে পশ্চিম সাসেক্সের বিভিন্ন বনে নিয়মিত অনুসন্ধান চালিয়ে তিনি প্রকৃতির লুকানো সৌন্দর্য ক্যামেরায় ধারণ করেন। কুতুব উদ্দিনের ইচ্ছা, ভবিষ্যতে বাংলাদেশে ফিরে নিজ দেশের প্রকৃতিতেও এমন ক্ষুদ্র জগতের বৈচিত্র্যময় ছবি তোলার।

সূত্র: প্রথম আলো