প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ
আন্তর্জাতিক

তীব্র দাবদাহের কবলে প্রকৃতি: অকাল ঝরা পাতায় বিবর্ণ ইংল্যান্ডের শরৎ

October 24, 2026

Spread the love

তীব্র দাবদাহের কবলে প্রকৃতি: অকাল ঝরা পাতায় বিবর্ণ ইংল্যান্ডের শরৎ

ইংল্যান্ডে এ বছর তীব্র গরম ও খরার কারণে গাছপালা বড় ধরনের চাপের মুখে পড়েছে। দেশটির প্রথাগত শরতের নয়নাভিরাম রূপ এবার দেখা পাওয়া কঠিন হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সাধারণত শরতের শুরুতে গাছের পাতায় যে লাল, হলুদ ও বেগুনি রঙের বাহারি রঙের মেলা বসে, এবার তা অনেকটাই ফিকে হয়ে আসার সম্ভাবনা রয়েছে। খরার প্রভাবে অনেক গাছই তাদের পাতা সময়ের আগেই হারিয়ে ফেলছে, যা প্রকৃতিপ্রেমী ও উদ্যানতত্ত্ববিদদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

রয়্যাল হর্টিকালচারাল সোসাইটির প্রধান উদ্যানতত্ত্ববিদ গাই বার্টার জানিয়েছেন, বার্চ জাতীয় গাছগুলো স্বাভাবিক সময়ের আগেই তাদের পাতা ঝরিয়ে ফেলেছে। এর ফলে বছরের এই বিশেষ সময়ে যে সোনালি রঙের সৌন্দর্য ফুটে ওঠার কথা ছিল, তা এবার আর দেখা যাবে না। সারের উইজলি গার্ডেনে এমন অনেক গাছ দেখা গেছে, যেগুলো পাতাহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। জলবায়ুর এই অস্বাভাবিক পরিবর্তনের ফলে গাছের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হচ্ছে এবং দীর্ঘস্থায়ী খরার প্রভাবে বৃক্ষরাজি তাদের শরৎকালীন লাবণ্য হারাচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান