জরুরি পরিস্থিতির প্রস্তুতি: তিন দিনের খাবার ও প্রয়োজনীয় সামগ্রী জমানোর পরামর্শ সরকারের

যুক্তরাজ্যের নাগরিকদের যেকোনো ধরনের জরুরি পরিস্থিতির মোকাবিলায় অন্তত তিন দিনের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছে দেশটির সরকার। সম্প্রতি রাশিয়া-সৃষ্ট নিরাপত্তা ঝুঁকি এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সম্ভাব্য সংকটগুলোর কথা মাথায় রেখেই সরকারিভাবে এই বিশেষ প্রচারণার সূচনা করা হয়েছে। সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাধারণ মানুষ যেন প্রাথমিক সংকটকালে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারে।
সরকারি নির্দেশনার পরপরই অনেক সচেতন নাগরিক নিজ উদ্যোগে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ শুরু করেছেন। সাধারণ মানুষের সংগ্রহে থাকা সামগ্রীর তালিকায় রয়েছে দীর্ঘস্থায়ী শুকনো খাবার, বোতলজাত পানি, জরুরি ওষুধ এবং পাওয়ার ব্যাংকের মতো বিদ্যুৎ ব্যাকআপের সরঞ্জাম। যদিও অনেকেই আগে থেকেই নিজেদের প্রস্তুতি গুছিয়ে রেখেছেন, তবে সরকারের এই নতুন ঘোষণা সাধারণ মানুষের মধ্যে আগাম প্রস্তুতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোনো ধরনের বিপর্যয় বা জরুরি প্রয়োজন দেখা দিলে যেন দৈনন্দিন জীবনযাত্রা সচল রাখা সম্ভব হয়, মূলত সেই উদ্দেশ্যেই এই সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


