প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ যাজকদের যৌন কেলেঙ্কারির ভয়াবহতা দেখে শিউরে উঠেছিলেন পোপ ফ্রান্সিস দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক গাজায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত শিল্পযাত্রার নানা বাঁক ও অভিজ্ঞতার আলোকে শিল্পী আবদুস শাকুর শাহ যাজকদের যৌন কেলেঙ্কারির ভয়াবহতা দেখে শিউরে উঠেছিলেন পোপ ফ্রান্সিস
অপরাধ ও দুর্ঘটনা

জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক

November 24, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দা থেকে এক কারারক্ষী ও এক কলেজছাত্রীকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। সংশ্লিষ্ট কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায় বলে জানা গেছে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে সাক্ষাৎ করেন। রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। এ সময় তাদের গতিবিধি ও আচরণে রোগীর স্বজনদের সন্দেহ তৈরি হলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিলেও কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। পরে রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে থানায় নিয়ে যায়। বর্তমানে ওয়াজেদ আলীকে থানা হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।