দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি:
দেশে চলমান নৈরাজ্য ও বিভিন্ন ধরনের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের তিন মন্ত্রী— জনাব আরিফুল হক চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির এবং জনাব হুমায়ুন কবির।
বিকেলে নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজার এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।
কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অরাজকতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


