দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত
আলোচনা সভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ, শ্রদ্ধা নিবেদন
দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার আল আরাবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর স্মৃতিচারণ করে বলেন, তিনি এলাকার মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর অবদান ও আত্মত্যাগ স্থানীয় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তার জীবন, কর্ম ও আত্মত্যাগ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
প্রায় ৪৬ বছর আগে দুর্বৃত্তদের হামলায় নির্মমভাবে শহীদ হন চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরু। তার শাহাদাত বার্ষিকীতে আয়োজিত এ অনুষ্ঠানে গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হয় এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
৫ নং ঝালুকা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এন্তাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস আলী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।
বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও ৫ নং ঝালুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান আয়নাল।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টু, দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল কবির বুলু, মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল আজিজ মণ্ডল, মো. বজলুর রহমান বজলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য মো. জার্জিস হোসেন সোহেল, মো. রেজাউল করিম রেজা, মো. সোহেল রানা সেলিম, জিয়াউল হক রতন, মো. রবিউল ইসলাম খান রবিন ও মো. মাসুদ রানা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক মো. গোলাম মোরতুজা মৃধা, সদস্যসচিব মো. বাবলু সরকার, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. চয়েন উদ্দিন শেখ, দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান লাভলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন ও দলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


