প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে শীর্ষে থেকেও কেন বাদ পড়লেন মাহি? এনসিপি ছাড়ার পর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, ডিসেম্বরের অপেক্ষায় সামান্তা শারমিন গোলাপগঞ্জে বিএনপি নেতা কামরুজ্জামান দারা মিয়ার বাড়িতে আগুন, ১১ রুম পুড়ে ছাই দেশের ভোটার সংখ্যা বেড়ে ছাড়াল ১২ কোটি ৯২ লাখ পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মত প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মিস ইউনিভার্সে ভোটের লড়াইয়ে শীর্ষে থেকেও কেন বাদ পড়লেন মাহি? এনসিপি ছাড়ার পর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা, ডিসেম্বরের অপেক্ষায় সামান্তা শারমিন গোলাপগঞ্জে বিএনপি নেতা কামরুজ্জামান দারা মিয়ার বাড়িতে আগুন, ১১ রুম পুড়ে ছাই দেশের ভোটার সংখ্যা বেড়ে ছাড়াল ১২ কোটি ৯২ লাখ
অপরাধ ও দুর্ঘটনা

গোলাপগঞ্জে বিএনপি নেতা কামরুজ্জামান দারা মিয়ার বাড়িতে আগুন, ১১ রুম পুড়ে ছাই

November 25, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি:

আগুনের ভয়াল থাবায় মুহূর্তের মধ্যে কেড়ে নিলো কামরুজ্জামান দারা মিয়ার পুরো সংসার।

গতকাল রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সিলেট গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া এলাকার বাসিন্দা গোলাপগঞ্জ উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মণাবন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দারা মিয়ার বাড়িতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় জনগণ দৌড়ে এগিয়ে এসে দেখতে পান কামরুজ্জামান দারা মিয়ার পুরো বাড়ির ১১ রুমে আগুন লেগে যায়। এসময় স্থানীয় জনগণ বিভিন্ন ভাবে আগুন নেভানোর চেষ্টা করে ও যখন আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীগণ এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের সার্বিক সহযোগিতায় প্রচেষ্টা চালিয়ে প্রায় ২ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে কামরুজ্জামান দারা মিয়ার পুরো সংসার জ্বলে ছাই হয়ে যায়। তবে কামরুজ্জামান দারা মিয়ার সংসারের সবাই নিরাপদ আছেন।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কামরুজ্জামান দারা মিয়ার সাথে আলাপ করে আগুন লাগার কারণ জানতে চাইলে কামরুজ্জামান দারা মিয়া আমাদের জানান, রাত ৯ ঘটিকার সময় তার নিজ বসত ঘরের কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন দারা মিয়া নিজেই তার বসত ঘরে অবস্থান করছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই পুরো ১১টি রুমেই আগুন ছড়িয়ে যায়। এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা ব্যর্থ হলে সাথে সাথে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের কর্মীগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে কামরুজ্জামান দারা মিয়ার পুরো সংসার জ্বলে ছাই হয়ে যায়।

কামরুজ্জামান দারা মিয়া আরও আমাদের জানান দেশের চলমান পরিস্থিতিতে তার বসত ঘরের দুর্ঘটনাকে কেন্দ্র করে যেন কোন বিভ্রান্তি কেউ না ছড়ান। বিশেষ করে রাজনৈতিক কোন প্রকার অপপ্রচার বা গুজব না ছড়ান। কেউ কাউকে ভুল করেও যেন কোন প্রকার হয়রানিমূলক কর্মকাণ্ড না করেন। এটা শুধুমাত্র একটা আল্লাহ প্রদত্ত দুর্ঘটনা ছাড়া অন্য কিছুই না। সর্বোপরি তিনি এলাকার সর্বসাধারণের প্রতি, রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতি এবং গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের সকল দায়িত্বশীল কর্মীদের প্রতি ও স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, সকলের উদার মানসিকতা ও অক্লান্ত পরিশ্রমে তিনি চির কৃতজ্ঞ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ্মণাবন্দ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাব ও ইউপি সদস্য সহ আরও অনেকে। আল্লাহ তায়ালা যেন তার এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন তিনি সকলের নিকট এই দোয়াই চেয়েছেন।