ব্রিটেনের ক্যাম্পাসে ক্রমবর্ধমান ইসলামোফোবিয়ার শিকার মুসলিম শিক্ষার্থীরা

যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা মারাত্মক হুমকির মুখে পড়েছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশটির প্রতি তিনজন মুসলিম শিক্ষার্থীর মধ্যে একজন ক্যাম্পাসে ইসলামোফোবিয়ার শিকার হচ্ছেন। মৌখিক আক্রমণ থেকে শুরু করে শারীরিক লাঞ্ছনা এবং চরম অবমাননার মতো ঘটনা তাদের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষার্থীই ক্যাম্পাসের পরিবেশে নিজেদের অনিরাপদ এবং প্রান্তিক মনে করছেন।
প্রতিবেদনটিতে ভুক্তভোগী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতার চিত্র ফুটে উঠেছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের ওপর থুতু ছিটিয়ে দেওয়া, শারীরিকভাবে নিগৃহীত করা এবং জনসম্মুখে অপদস্থ করার মতো ঘটনা ঘটছে। এই ধরনের বিদ্বেষমূলক আচরণের ফলে শিক্ষার্থীরা মনে করছেন যে, তাদের অস্তিত্বকে অস্বীকার বা হেয় করা হচ্ছে। তারা ক্যাম্পাসে নিজেদের উপস্থিতির স্বীকৃতি এবং সুরক্ষার দাবি তুলেছেন, যাতে কোনো ভয় ছাড়াই তারা শিক্ষাকার্যক্রম চালিয়ে যেতে পারেন।
সূত্র: আল জাজিরা


