📰 ই-পেপার
ব্রেকিং
বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম বাইরের হস্তক্ষেপ ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের সক্ষমতা রয়েছে, দাবি ইরানের প্রেসিডেন্টের ঘরে বসেই কোরআনের অর্থ অনুধাবনের সহজ ও কার্যকর উপায় ডিএনএ পরীক্ষায় ১৯৭৪ সালের কিশোরী হত্যায় টেড বান্ডির সংশ্লিষ্টতা নিশ্চিত জুলিয়ান আলভারেজ কাণ্ডে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে জরিমানা নিউইয়র্কে নিলামে ৪ কোটি ৭৩ লাখ ডলারে বিক্রি হলো বিরল ‘ন্যানোটিরানাস’ জীবাশ্ম
জাতীয়

তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনন্য স্বীকৃতি: অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

October 24, 2026

Spread the love

তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে অনন্য স্বীকৃতি: অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন

বিশ্বখ্যাত বাঙালি পদার্থবিজ্ঞানী অশোক সেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘অস্কার ক্লেইন মেডেল’ অর্জন করেছেন। স্ট্রিং থিওরির জটিল রহস্য উন্মোচনে যুগান্তকারী গবেষণার জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। তিনি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসেবে এই বিরল গৌরব অর্জন করলেন। অতীতে স্টিফেন হকিং এবং পিটার হিগসের মতো কিংবদন্তি বিজ্ঞানীরা এই পুরস্কার পেয়েছেন। ২২ অক্টোবর স্টকহোম বিশ্ববিদ্যালয়ের আলবানোভা সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি ‘গ্র্যাভিটি ফ্রম স্ট্রিংস অ্যান্ড স্ট্রিংস ফ্রম গ্র্যাভিটি’ শীর্ষক বিশেষ বক্তৃতা প্রদান করেন।

কলকাতায় জন্ম নেওয়া অশোক সেন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক এবং কানপুর আইআইটি থেকে স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। বর্তমানে তিনি বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত। স্ট্রিং থিওরির এস-ডুয়ালিটি, ব্ল্যাকহোলের এনট্রপি এবং ফিল্ড থিওরি নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক মহলে প্রশংসিত। দীর্ঘ কর্মজীবনে তিনি পদ্মভূষণ, ডিরাক পদক এবং ব্রেকথ্রু প্রাইজসহ বহু গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন। অস্কার ক্লেইন মেডেলের এই নতুন অর্জন তাঁর বর্ণাঢ্য কর্মজীবনে আরও একটি মাইলফলক যোগ করল।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —