গেমারদের জন্য নতুন দুই ল্যাপটপ আনল লেনোভো

দেশের বাজারে গেমিং ল্যাপটপের তালিকায় যুক্ত হলো লেনোভোর এলওকিউ সিরিজের নতুন দুটি মডেল। গ্লোবাল ব্র্যান্ড পিএলসি সম্প্রতি দেশের বাজারে ‘৮৩জেই০১এইচএক্সএলকে’ এবং ‘৮৩জেই০১এইচডব্লিউএলকে’ নামের ডিভাইস দুটি উন্মোচন করেছে। নতুন এই ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ১৪তম প্রজন্মের ইনটেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, যা উন্নত গেমিং অভিজ্ঞতার পাশাপাশি ভিডিও এডিটিংয়ের মতো ভারী কাজগুলো সহজতর করবে। ল্যাপটপ দুটিতে ১৬ গিগাবাইট ডিডিআর৫ র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ সুবিধা রয়েছে। ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লের এই ল্যাপটপগুলোতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট থাকায় ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও প্রাণবন্ত।
ডিভাইসগুলোতে ২৪ জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যামের মতো আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে। সংযোগের জন্য ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ সহ এইচডিএমআই এবং ইউএসবি-সি পোর্ট থাকছে। গ্রাফিক্সের ক্ষেত্রে মডেল দুটির মধ্যে পার্থক্য রয়েছে; একটিতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৬০ এবং অন্যটিতে আরটিএক্স ৫০৫০ জিপিইউ ব্যবহার করা হয়েছে। বাজারভেদে ল্যাপটপ দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২ লাখ ১৭ হাজার টাকা এবং ২ লাখ ২৫ হাজার টাকা।
সূত্র: প্রথম আলো
