প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান, ঘরছাড়া হেবরনের ৩০০ পরিবার

October 24, 2026

Spread the love

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁড়াশি অভিযান, ঘরছাড়া হেবরনের ৩০০ পরিবার

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যাপক তল্লাশি ও ধরপাকড় অব্যাহত রয়েছে। প্যালেস্টিনিয়ান প্রিজনার্স সোসাইটির তথ্যমতে, রামাল্লা, জেনিন, নাবলুস ও জেরুজালেমসহ অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়ে ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে অধিকাংশ ব্যক্তিই সাবেক বন্দী। অভিযানে আটককৃতদের অনেকের ওপর শারীরিক নির্যাতন, চোখ বেঁধে রাখা এবং হুমকির অভিযোগ উঠেছে। বিশেষ করে হেবরনের আল-জালদা ও আইন দেইর বাহা এলাকা থেকে প্রায় ৩০০টি পরিবারকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে। ইসরায়েলি বাহিনী অনেক ফিলিস্তিনি বসতি দখল করে সেগুলোকে সাময়িক জিজ্ঞাসাবাদকেন্দ্রে রূপান্তর করেছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘বড় চমক’ নিয়ে আসার হুমকি দিয়েছেন এবং পশ্চিম তীরে সামরিক চাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এদিকে হামাস এই পরিস্থিতিকে জনগণের বিরুদ্ধে অপরাধমূলক আগ্রাসনের বিস্তার হিসেবে অভিহিত করে অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। অন্যদিকে, ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা হেবরনের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অঞ্চলটিতে অবৈধ বসতি স্থাপনকারীদের দৌরাত্ম্য ও কৃষিজমি দখলের ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —