প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
আন্তর্জাতিক

সাইপ্রাসে বাড়ছে ইসরায়েলিদের আধিপত্য: স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ

October 24, 2026

Spread the love

সাইপ্রাসে বাড়ছে ইসরায়েলিদের আধিপত্য: স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ

সাইপ্রাসে ইসরায়েলি পর্যটক ও বিনিয়োগকারীদের ক্রমাগত আগমন স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সাধারণ মানুষের অভিযোগ, ইসরায়েলিদের এই বিশাল উপস্থিতি স্থানীয় ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এর ফলে অনেক ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ীরা তাদের নিজেদের বাজারে কোণঠাসা হয়ে পড়ছেন, যা অর্থনৈতিক সংকট তৈরি করছে।

শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রেই নয়, আবাসন ব্যবস্থাতেও এর আঁচ পড়ছে। প্রচুর পরিমাণে ইসরায়েলি বিনিয়োগের কারণে নিত্যনতুন আবাসন প্রকল্প গড়ে উঠায় স্থানীয়রা তাদের নিজস্ব এলাকা থেকে উচ্ছেদ হওয়ার ঝুঁকিতে পড়েছেন। ঘরভাড়া ও জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় অনেক বাসিন্দা বাধ্য হয়ে তাদের দীর্ঘদিনের বসতি ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তারা নিজ দেশেই সংখ্যালঘু হয়ে পড়ার পাশাপাশি অস্তিত্বের সংকটে পড়বেন। এই পরিস্থিতি নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

সূত্র: আল জাজিরা

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —