বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবদলের প্রস্তুতি সভা।
মোঃ মিজানুর রহমান
ক্রাইম রিপোর্টার সিলেট।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে মহানগর যুবদলের প্রস্তুতি সভা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট মহানগর যুবদলের ৪২ টি ওয়ার্ড ও ৬ টি থানা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিলেট মহানগর কাজির বাজার তোপখানাস্ত অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সংগ্রামী সভাপতি জনাব হাজি মোঃ দিনার। সভাপতি তার বক্তব্যে বলেন শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে আমরা বিশ্বাসী। অতিথের মত ভবিষ্যতেও আমরা সমস্ত আন্দোলন সংগ্রামে কাদে কাদ মিলিয়ে দেশের স্বার্থে কাজ করে যাবো। কোন অপশক্তি যেন আমাদের দাবিয়ে রাখতে না পারে। দেশের স্বার্থে আমরা আমাদের কার্যক্রম সুন্দর ভাবে চালিয়ে যাবো ইনশাআল্লাহ।
এসময় সিলেট মহানগর যুবদলের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


