প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
অপরাধ ও দুর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশৃঙ্খল যান চলাচল: বাড়ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি

October 25, 2026

Spread the love

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিশৃঙ্খল যান চলাচল: বাড়ছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি

পটিয়ার শান্তিরহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক। মহাসড়ক হিসেবে পরিচিত হলেও এই সড়কের অনেক অংশ অত্যন্ত সংকীর্ণ, তার ওপর নিয়মবহির্ভূত যানবাহনের অবাধ চলাচলে তৈরি হয়েছে তীব্র বিশৃঙ্খলা। সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশার দাপটে সড়কটি যেন অনেকটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কিশোর চালকদের হাতে এসব রিকশা চালানো এবং সড়কের মাঝখানে যেভাবে গাড়ি ঘোরানোর প্রবণতা দেখা যাচ্ছে, তা পথচারী ও যাত্রীসহ সবার জন্যই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

সড়ক পরিবহন আইনের তোয়াক্কা না করে চালকদের মধ্যে অহেতুক তাড়াহুড়ো এবং বেপরোয়াভাবে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার তীব্র প্রতিযোগিতা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে পিকআপ ট্রাকে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী বহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং চলন্ত গাড়ির ফাঁক দিয়ে পথচারীদের রাস্তা পারাপারের দৃশ্য প্রতিনিয়ত আতঙ্ক সৃষ্টি করছে। মোড়গুলোর অবস্থাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শৃঙ্খলাহীন এই যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানি ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —