📰 ই-পেপার
ব্রেকিং
খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিকঅপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা বিদায়ী মেয়াদে প্রেসিডেন্টের নাটকীয় সিদ্ধান্ত: জর্জ এইচ ডব্লিউ বুশের সোমালিয়া মিশন খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিকঅপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জ ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী রবিউল ইসলাম এর আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত ইসরায়েলের সাধারণ নির্বাচনে কোনো পক্ষই পায়নি একক সংখ্যাগরিষ্ঠতা বিদায়ী মেয়াদে প্রেসিডেন্টের নাটকীয় সিদ্ধান্ত: জর্জ এইচ ডব্লিউ বুশের সোমালিয়া মিশন
জাতীয়

সাফল্যের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই: হিউ জ্যাকম্যানের জীবন বদলানো গল্প

October 25, 2026

Spread the love

সাফল্যের কোনো নির্দিষ্ট ফর্মুলা নেই: হিউ জ্যাকম্যানের জীবন বদলানো গল্প

বল স্টেট ইউনিভার্সিটির সমাবর্তনে নিজের জীবনের অভাবনীয় কিছু অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান। তিনি জানান, সাফল্যের জন্য কোনো ছকবাঁধা নিয়ম বা সহজ পথ আসলে নেই। ক্যারিয়ারের শুরুতে তিনি অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কথা চিন্তাও করেননি। এমনকি মডেলিং ক্যারিয়ার গড়তে গিয়ে প্রত্যাখ্যাত হয়ে তিনি হীনম্মন্যতায় ভুগেছিলেন। সাংবাদিকতা পড়ার সময় নিতান্তই একটি ভুল সিদ্ধান্তের কারণে তাকে ‘থিয়েটার অ্যাপ্রিসিয়েশন’ ক্লাসে ভর্তি হতে হয়, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অভিনয়ের প্রতি গভীর ভালোলাগা তৈরি হলেও অর্থাভাবে প্রশিক্ষণ শুরু করা তার জন্য কঠিন হয়ে পড়েছিল।

হিউ জ্যাকম্যান জানান, অভিনয় কোর্সে ভর্তির জন্য প্রয়োজনীয় সাড়ে তিন হাজার ডলার না থাকায় তিনি হতাশ হয়ে সুযোগটি হাতছাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঠিক তার পরের দিনই দাদির উইলের মাধ্যমে অবিকল সেই সমপরিমাণ অর্থ হাতে পান। চেকটির দিকে তাকিয়ে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। জ্যাকম্যান শিক্ষার্থীদের পরামর্শ দেন যে, জীবন সবসময় স্পষ্ট কোনো সংকেত দেয় না। অনেক সময় ব্যর্থতার আড়ালে লুকিয়ে থাকে সাফল্যের পথ। তাই বাইরের পরামর্শের চেয়ে নিজের ভেতরের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া জরুরি, যাতে ভুল দেয়ালে মই ঠেকিয়ে সারা জীবন পার করতে না হয়।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —