যৌন নির্যাতনের শিকার ১৩০০ ব্যক্তিকে ৮০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেবে নিউ ইয়র্ক আর্চডায়োসিস

নিউ ইয়র্কের ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ যৌন নির্যাতনের শিকার ১৩০০ ব্যক্তির সঙ্গে একটি বড় ধরনের সমঝোতায় পৌঁছেছে। দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর কর্তৃপক্ষ ভুক্তভোগীদের ৮০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই বিশাল অঙ্কের অর্থ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য যে, ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে এটি অন্যতম বৃহৎ আর্থিক সমঝোতার ঘটনা। এর আগে চলতি বছরের শুরুতে লস অ্যাঞ্জেলেসের আর্চডায়োসিস ৮৮০ মিলিয়ন ডলারের একটি সমঝোতা চুক্তি করেছিল, যা এখন পর্যন্ত এই খাতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অংকের ক্ষতিপূরণ হিসেবে বিবেচিত। নিউ ইয়র্কের এই নতুন সমঝোতাটি ভুক্তভোগীদের দীর্ঘ প্রতীক্ষিত আইনি অধিকারের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা


