কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে সফটওয়্যার নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের শঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের ফলে সফটওয়্যারের দীর্ঘস্থায়ী নিরাপত্তাত্রুটিগুলো এখন অনেক সহজে এবং দ্রুত শনাক্ত করা সম্ভব হচ্ছে। আগে দক্ষ গবেষকদের কয়েক সপ্তাহ বা মাস লেগে যেত যেসব জটিল ত্রুটি খুঁজে বের করতে, এআই এখন তা কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন করছে। এই প্রযুক্তির ব্যবহারের ফলে একদিকে যেমন নিরাপত্তা ফাঁকগুলো সামনে আসছে, তেমনি সাইবার অপরাধীরাও কম সময়ে এসব দুর্বলতা কাজে লাগানোর সুযোগ পেয়ে যাচ্ছে। এর ফলে সফটওয়্যার নির্মাতা ও সাইবার নিরাপত্তা দলগুলোর হাতে ত্রুটি সংশোধনের সময় আগের চেয়ে অনেক কমে এসেছে, যা বড় ধরনের সাইবার ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
সম্প্রতি পিএইচপিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে নিরাপত্তাজনিত ত্রুটি শনাক্ত হওয়ায় বিভিন্ন সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। এআইয়ের মাধ্যমে কোড দ্রুত বিশ্লেষণের ফলে ইন্টারনেটের মৌলিক অবকাঠামোতে থাকা অনেক গোপন দুর্বলতা এখন প্রকাশ পাচ্ছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, এই প্রবণতা আগামী কয়েক বছর অব্যাহত থাকতে পারে এবং প্রতি সপ্তাহেই নতুন নতুন নিরাপত্তা সংকটের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, নিরাপত্তা ত্রুটি শনাক্তকরণ এবং তা সমাধানের মধ্যবর্তী এই সংকীর্ণ সময়সীমা বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র: প্রথম আলো


